দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। দ্বিপাক্ষিক সিরিজের শুরুতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার (১২ এপ্রিল) বিসিবির ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ ২০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি এর আগে বাংলাদেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা সাত বছর পর আবারও ওয়ানডে দলে ফিরেছেন।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সেদিন ঢাকায় পৌঁছে তারা সরাসরি রাজশাহীর উদ্দেশে রওনা দেবে। দুই দিনের প্রস্তুতি অনুশীলন শেষে ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮, ৩০ এপ্রিল ও ২ মে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবনানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, শর্না আক্তার, রাবেয়া খান, সারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।
এমএস/